নৈশালোকের ব্যবস্থা হল না কেন? আপনার, আমার মতো আম ভারতীয়দের জন্যই। আমরা যেন রাত আটটায় খেলা দেখতে পারি, সেইজন্য। আমরা রাত আটটায় দেখতে চাইলে ওখানে সকাল দশটায় শুরু করতে হবে। আর দিনের বেলায় সূর্যের চড়া আলোয় নৈশালোক দরকার নেই। সেই জন্য। এবার বোঝা গেল, খেলা যেখানেই হোক, ভারতে তখন যেন রাত আটটা বাজে।
আসলে, কেন্দ্রীয় মন্ত্রী পদটার কী ওজন, এটা বুঝতে গেলে ন্যূনতম যেটুকু পেটে বিদ্যে থাকা দরকার, তা এই কীর্তিমানের নেই। কারও শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করা সমীচিন নয়। কিন্তু পনেরো লাখ মানুষের প্রতিনিধির যদি ন্যূনতম কাণ্ডজ্ঞানটুকু না থাকে, তখন আয়না ধরাটাও জরুরি।
এই ঘটনায় একটু হলেও রামের প্রতি বিশ্বাস বাড়ল। রাম যদি সত্যিই থেকে থাকেন, তাহলে তিনি এই বিধর্মীদের উপযুক্ত শিক্ষাই দিয়েছেন। তিনি অন্তত কান মুলে এটুকু শিক্ষা দিতে পেরেছেন, তোরা যা করছিস কর, আমার নাম টেনে আনবি না।
বেঙ্গল টাইমসের নতুন ই ম্যাগাজিন। নির্বাচনের ফলাফলের নিরিখে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লেখা। সঙ্গে রয়েছে নানা আকর্ষণীয় ফিচার। পিডিএফ আপলোড করা হল। ডাউনলোড করলেই সহজে পড়া যায়। সঙ্গে দেওয়া আছে ওয়েবলিঙ্ক।...
এবার যেভাবে রাম মন্দির উদ্বোধন হল, তাতে রামকে নেহাতই গৌণ চরিত্র মনে হয়েছে। এ যেন একজনকে প্রতিষ্ঠা করার মহামঞ্চ। নিজেকে জাহির করা কোন নির্লজ্জ স্তরে পৌঁছোতে পারে এবং মূলস্রোত মিডিয়া কতটা নির্লজ্জ স্তাবকতা করতে পারে, তা দেখে সত্যিই অবাক হয়েছিলাম।
একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিজেপির আগের সেই দাপট হয়তো কিছুটা কমবে। মোদি যেভাবে কথায় কথায় আমিত্বের ফোয়ারা ছোটাতেন, আপাতত কিছুদিন তা কমবে। কিন্তু আমিত্ব যাঁর রক্তে এভাবে মিশে আছে, তিনি বাকি পাঁচ বছর ‘আমরা’র জয়ধ্বনি দেবেন, এমন ভাবার কোনও কারণ নেই। কদিন গেলেই আবার সেই স্বমহিমায় ফিরবেন।
হ্যাঁ, এই লোকটি সাত লাখ ভোটে জিতবেন না তো কে জিতবেন? এরপরেও এই প্রধানমন্ত্রীকে সাহসী প্রধানমন্ত্রী বলবেন? যাঁরা মোদি মোদি জয়ধ্বনি দেন, যাঁরা এই বাজারেও বিজেপিকে ভোট দিয়েছেন, বুকে হাত রেখে বলুন তো, এমন কাপুরুষ এমন ভণ্ড প্রধানমন্ত্রী আপনি আপনার জীবনে দেখেছেন?
সবমিলিয়ে এই তৎকাল দলবদলুদের হারটা জরুরি ছিল। জনতার রায়কে যেভাবে তাঁরা নিলাম করেছেন, এই হারটুকু অন্তত তাঁদের প্রাপ্যই ছিল।
হরিশ মুখার্জি মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। রাজনীতির খুব চেনা একটা স্লোগান। আমাদের রাজ্যের বিজেপি অনেকটাই দিল্লি নির্ভর। সব ব্যাপারেই তাঁরা দিল্লির মুখাপেক্ষী। তাঁরাও চেয়ে থাকেন নরেন্দ্র মোদি, অমিত শাহর...
এত সাহস তারা পায় কোত্থেকে? এটা বিজেপি ভাবুক। দিল্লির যে নেতাদের ওপর তাঁরা ভরসা করেছিলেন, তাঁদের নির্দেশে বছরের পর বছর সিবিআই, ইডি ঘুমিয়ে থাকে। কেন্দ্রীয় বাহিনী ঘুমিয়ে রইল। এরপরেও এই মোদির নামে জয়ধ্বনি দিতে ইচ্ছে হয়!