তাঁকে অপছন্দ করতে পারেন। অপদার্থ বলতে পারেন। নিকম্মাও বলতে পারেন। কিন্তু silence Is golden. তাঁর নীরবতাকে সম্মান করুন। পারলে অনুসরণ করুন। তাঁর মৃত্যুর পর শোক জানানোর যে ঘটা, যেভাবে সবাই ভাষণ দিয়ে চলেছেন, বোঝাই যাচ্ছে, তাঁরা মনমনোহন সিংকে আদৌ চেনেননি।
বিষ্ণুপুরের কথা শুনলেই উঠে আসে যদুভট্ট, জ্ঞান গোস্বামী, দলমাদল কামান, কাবুলিওয়ালা ছবির ছোট্ট মিনির বাবা অভিনেতা রাধামোহন ভট্টাচার্যের কথা। আর গানবাজনার সঙ্গে মোতিচুরের লাড্ডু তো আছেই। কর্মের তাগিদে বীরহাম্বির নগরে অনেকেই এসেছেন। আবার চলেও গেছেন। ভালবেসে কেউ আবার নিজের স্থায়ী ঠিকানা করে নিয়েছেন এখানেই।
সত্যিই কি ‘কাকু’ সঙ্কটজনক! আসলে, সঙ্কটজনক অবস্থা হল সিবিআই আর ইডি–র। কাকু নয়, এই দুই কেন্দ্রীয় এজেন্সিই আসলে ভেন্টিলেশনে রয়েছে। এই দুই এজেন্সি নিজেদের এমন স্তরে নামিয়ে এনেছে, তাদের আদৌ শ্বাস–প্রশ্বাস চলে কিনা সেটাই সন্দেহ। কিছু পেটোয়া চ্যানেল যেন তাদের ভেন্টিলেশন দিয়ে বাঁচিয়ে রেখেছে।
কলকাতার ফুটবলে মজিদ বাসকারের উপস্থিতি বড়ই ক্ষণস্থায়ী। এসেছিলেন শিল্পের ছটা নিয়ে। রঙিন ক্যানভাসে কোনও শিল্পী যেন তুলির আঁচড় কেটে দিচ্ছেন। কিন্তু বেহিসেবি জীবনযাপন ময়দানের মূল স্রোত থেকে তাঁকে অনেকটাই...
কখনও চিঠি লিখে, কখনও পায়ে হেঁটে গ্রাম ঘুরে, কখনও অলস রোদ গায়ে মেখে তিস্তার দিকে চেয়ে থেকে। এভাবেই দ্বিতীয় দিনটাও সুন্দর কেটে গেল। পরেরদিন ফেরার পালা। ফেরার দিন মানেই মন কেমন। তবে সরাসরি সমতল নয়, আরও একটা দিন, পাহাড়েরই অন্য কোনও ঠিকানায়। মন ফিরে যাচ্ছে সেই শান্ত পাহাড়ে। যেখানে টিভি চ্যানেলের ব্রেকিং নিউজ নেই। আতঙ্কের সংক্রমণ নেই। যেখানে আপন মনে ময়ূর ডেকে চলেছে। যেখানে পায়ে পায়ে জঙ্গল পেরিয়ে অনেকটা পথ হেঁটে যাওয়া যায়। যেখানে পায়ের তলা দিয়ে বয়ে চলেছে তিস্তা।
ঘন শাল জঙ্গলের মাঝে পাথুরে লালমাটির পথ। সেই পথ ধরে প্রিয়জনের সঙ্গে হাঁটতে হাঁটতে হারিয়ে যেতে ইচ্ছে করে গহীন অরণ্যে। এত কাছ থেকে, এত নিজের করে প্রকৃতিকে বোধহয় ডুয়ার্সেও পাওয়া যায় না। কয়েক বছর আগেও এই জায়গাটি মাওবাদীদের ডেরা হিসেবে চিহ্নিত ছিল। একটা চাপা আতঙ্কের চোরাস্রোত ছিল। সেই কারণেই মাঝে দীর্ঘিদিন পর্যটকদের আনাগোনাও প্রায় বন্ধই ছিল। কিন্তু এখন আর সেই আতঙ্ক নেই।
বিভিন্ন পত্রিকা মাঝে মাঝেই গল্প সংখ্যা প্রকাশ করে। বেঙ্গল টাইমস কি গল্প সংখ্যা প্রকাশ করতে পারে না! আলবাত পারে। তাতে হয়তো নামী লেখকদের নামের ভীড় থাকবে না। কিন্তু গল্পের আমেজ তো থাকবে। বেঙ্গল টাইমসের যাঁরা নিয়মিত লেখক, তাঁদেরই কিছু গল্প নিয়ে এবারের সংকলন। বিশেষ ভৌতিক গল্প, প্রেমের গল্প, পুজোর গল্প, কিশোর গল্প— এমন তকমা এঁটে নয়। চেষ্টা করা হয়েছে নানা স্বাদের গল্পকে দুই মলাটের মধ্যে আনার। গল্পের সরণিতে আপনার যাত্রা শুরু হোক।
বাংলাদেশের কোন এক প্রাক্তন সেনা যুদ্ধের হুঙ্কার দিলেন। অমনি আমাদের চ্যানেলে সন্ধের প্রাইম টাইমে রীতিমতো গ্রাফিক্স করে দেখানো হল, আমাদের হাতে কটা সাবমেরিন, বাংলাদেশের হাতে কটা। আমাদের কটা ফাইটার প্লেন, বাংলাদেশের কটা। আমাদের নৌবাহিনিতে কজন কাজ করে, বাংলাদেশে কজন। অর্থাৎ, দু’ঘণ্টা ধরে বোঝানো হল, ভারত বাংলাদেশের থেকে সামরিক শক্তিতে এগিয়ে। বিস্তর গবেষণা করিয়া, গবেষকরা এই সিদ্ধান্ত উপনীত হইলেন যে, গরু ঘাস খায়।
এতদিন শুনে আসতাম, ভারতকে নাকি সবাই ভয় পায়। আমেরিকা, চীন, জাপান সবাই নাকি ভারতকে ভয় পাচ্ছে। গত কয়েকমাসে অন্তত এটুকু বোঝা গেল, পাশের পুঁচকে রাজ্য বাংলাদেশও মোদিকে পাত্তা দেয় না। তাঁদের সরকারের কর্মকাণ্ড অবশ্যই নিন্দনীয়। কিন্তু তাঁরা যে ভারতকে বিশেষ পাত্তা দিচ্ছে না, এটা অন্তত পরিষ্কার।
হরিশ মুখার্জি বাঙালি এখন আর নিজের কানে হাত দেয় না। সে কাকের পেছনেই ছোটে। হঠাৎ, এমন দুটো লাইন পড়ে একটার সঙ্গে আরেকটা মেলানো কঠিন। যাঁরা মেলানোর, তাঁরা ঠিক মেলাতে পারেন।...