এমন একটা ইনিংস মহাকালের মহাফেজখানায় জায়গা পাওয়ার মতোই। গাভাসকার, শচীনরা আগেই বিদায় নিয়েছেন। বিরাট কোহলিও আর টেস্টে খেলবেন না। আমরা গর্ব করে বলতে পারব, আমাদের একটা ঋষভ পন্থ ছিল। এমন ইনিংস যে কোনও শতরানকেও ম্লান করে দিতে পারে।
অন্তরা চৌধুরি আচ্ছা ডিম খেতে কে না ভালবাসে বলুন তো? এককথায় উত্তরটা হল সাত থেকে সাতানব্বই সকলেই ভালবাসে। কিন্তু বাঙালি সেকথা কিছুতেই স্বীকার করবে না। কারণ, ডিমের মধ্যে নাকি কোনও...
মহানায়কের জন্মদিন কবে? এই নিয়ে একটা সমীক্ষা হয়ে যাক। অনেকেই হয়ত বলে বসবেন, জুলাই মাসে। আসলে, সেটা তাঁর মৃত্যুর মাস। কিন্তু যে কোনও কারণেই হোক, বাঙালি জন্মের থেকে মৃত্যুর মাসটাকেই...
আসলে, সরফরাজের লড়াইটা ছিল নিঃশব্দে। আমি এই করছি, আমি ওই করছি, সোশ্যাল মিডিয়ায় জাহির করতে যাননি। জিমে নিঃশব্দে ঘাম ঝরিয়েছেন, ট্রেনারের কথা অক্ষরে অক্ষরে মেনে চলেছেন। আর নিজের জিভে লাগাম দিয়েছেন। প্রিয় আইটেমগুলো একে একে নিঃশব্দে ছেঁটে ফেলেছেন। জানতেন, ঢাকঢোল পেটাতে গেলে, শুধু ঢাকঢোল পেটানোই হবে। কাজের কাজ কিছু হবে না।
হিন্দি ছবির দুনিয়ায় খুব একটা সফল হতে পারেননি। আসমুদ্র হিমাচল হয়ত তাঁকে সেভাবে চিনল না। বাঙালির মহানায়ক হয়েই থেকে গেলেন। কিন্তু যাঁরা চেনার, চিনতেন। অনুসরণ করতেন। তাই তাঁর অভিনীত বাংলা ছবিই কয়েক বছর পর হিন্দিতে হয়েছে। তাতে অভিনয় করেছেন দিকপাল অভিনেতারা। লিখেছেন বৃষ্টি চৌধুরি।
কী আশায় বাঁধি খেলাঘর। অনেকেই জানেন, এটা কিশোর কুমারের গান। তার বছর দশেক আগে এটা বাবা আকাশবাণীর লাইভ অনুষ্ঠানে গেয়েছিলেন। যে কোনও কারণেই হোক, তখন গানটা জনপ্রিয়তা পায়নি। গানটা বাবারই সুর দেওয়া।
না, ২৩ জুলাই পার্থর গ্রেপ্তারির তিন বছর পূর্তি নয়। ২৩ জুলাই আসলে যাঁরা সিবিআই চালান, সেই বীরপুঙ্গবদের অপদার্থতার তিন বছর পূর্তি। তাই এই তিন বছর পূর্তির দিনে পার্থ বা অর্পিতাকে নিয়ে খিল্লি নয়। যদি গালাগাল দিতে হয়, ইডি কর্তাদের দিন। যদি ঘৃণা করতে হয়, দিল্লিতে বসে থাকা ওই নাটের গুরুদের করুন।
সোহম সেন একসময় তীব্র হতাশা থেকে লিখেছিলেন, ‘ক্রিকেট, গিভ মি ওয়ান মোর চান্স।’ হতাশা আসাটাই স্বাভাবিক ছিল। টেস্টে ট্রিপল সেঞ্চুরির পরেও তিন মাসের মধ্যে টেস্ট দল থেকেই বাদ পড়তে হয়েছিল।...
‘কারাগারে আঠারো বছর’—লেখা নয়, যেন রূপকথা। আজিজুল তখন যুবক। দমদম জেল ভেঙে পালালেন দলবল নিয়ে। ধরা পড়লেন। বেধড়ক মার। মার খেতে কি ভালোবাসতেন আজিজুল?
আজ যাঁরা নানা বাধ্যবাধকতায় ব্রিগেডে, তাঁদের অনেকেই এখনও মনে মনে লাল পতাকা নিয়েই হাঁটছেন। আবার একদিন লাল পতাকার নিশ্চিত আশ্রয়েই ফিরে আসবেন। সেই গরিব গুর্বো মানুষগুলোর ডিম–ভাত খাওয়াকে কটাক্ষ করতে গিয়ে তাঁদের আরও দূরে সরিয়ে দিচ্ছেন না তো? ডিম–ভাত নিয়ে হইচই করতে গিয়ে আসল সমালোচনার জায়গাগুলো আড়াল করে ফেলছেন না তো? লিখেছেন রক্তিম মিত্র।।