সাড়া দিন সিকিমের ডাকে

রাবাংলা একেবারেই ছোট্ট শহর। পায়ে হেঁটেই দিব্যি ঘোরা যায়। অহেতুক গাড়ি নিতে গেলে অনেক আনন্দ থেকে বঞ্চিত থাকবেন। পায়ে হেঁটে সিঁড়ি বেয়ে উঠে যান বুদ্ধ পার্কের দিকে (‌একান্তই যেতে না পারলে গাড়ি নিতে পারেন)‌। নিসর্গ তো আছেই, তার সঙ্গে চমৎকার সাজানো একটি বিশাল পার্ক। বিশাল এক বুদ্ধ মূর্তি। আর কোথাও যদি যেতে নাও পারেন, এই পার্ক ও লাগোয়া মনাস্ট্রিতে অবশ্যই যান।

আমি অশোক ঘোষকে দেখেছি

রাজ্যের তরুণ এক বিধায়ক। বিধানসভায় বিরোধীদের অন্যতম মুখ। সেই আলি ইমরানের চোখে কিংবদন্তি অশোক ঘোষ। লেখাটি পড়ুন। অনেক অজানা কথা জানতে পারবেন।

বনস্পতির ছায়া দিলেন সারাজীবন

(‌ ‌আজ ২ জুলাই। কিংবদন্তী জননেতা অশোক ঘোষের জন্মদিন। ঠিক ৪ বছর আগে, তাঁর জন্মদিনে বেশ কয়েকটি লেখা প্রকাশিত হয়েছিল বেঙ্গল টাইমসে। তার কয়েকটি লেখা আবার প্রকাশিত হচ্ছে। যাঁরা আগে পড়েননি, তাঁরা এখন পড়ে নিতে পারেন। যাঁরা পড়েছেন, তাঁরা আবার পড়লেও মন্দ লাগবে না। )‌

স্বপ্নের নগরী কল্যাণী সেভাবে বেড়ে উঠল কই!

কীভাবে গড়ে উঠল কল্যাণী শহর? কে এই কল্যাণী? প্রশ্নটা অনেকদিনের। মুখে মুখে ফেরে। রয়েছে নানা জনশ্রুতি। কেউ বলেন, বিধানবাবুর প্রেমিকা। কেউ বলেন, পালিতা কন্যা। আলো ফেললেন জগবন্ধু চ্যাটার্জি।

মন্ত্রীকে বললেন, রোজ হাঁড়িয়া খাও

‘তোমরা গ্রামে হাঁড়িয়া মদ খাও। কিন্তু এখানে সেটা পাচ্ছো না। বিলিতি মদ তোমার পেটে সহ্য হচ্ছে না। সেই কারণেই তোমার সমস্যা।’ দানিশ লাকরা কিছুটা যেন লজ্জা পেলেন। বিধানবাবু বললেন, তোমাকে মদ ছাড়তে বলছি না। যখন কলকাতায় আসবে, দয়া করে বিলিতি মদ খেয়ো না। পারলে হাঁড়িয়া সঙ্গে নিয়ে এসো।

পারিশ্রমিক পেলেন দুর্গাপুর

কানুনগো জানতে চাইলেন, ডাক্তার, আপনার ফি’জ কত ? তখন বিধান রায় বললেন, ফিজ দিতে হবে না। তুমি জওহরকে ধরে দুর্গাপুরের ছাড়পত্র এনে দাও, তাহলেই চলবে। লেগে পড়লেন কানুনগো। একদিন হঠাৎ হাজির মহাকরণে। সঙ্গে দুর্গাপুরের ছাড়পত্রও।

দেখে নাও, আমাদের দেশের খুদে লেনিন

জ্যোতিবাবুর হাসি খুবই বিরল। সচরাচর তাঁকে হাসতে দেখা যেত না। বিধান রায়ের এই কথা শুনে সেদিন জ্যোতিবাবুও নাকি হেসে ফেলেছিলেন।

তাঁর বাড়িতেই লুকিয়ে ছিলেন জ্যোতিবাবু!

তখন নিষিদ্ধ হয়ে গেছে কমিউনিস্ট পার্টি। কেউ কেউ গ্রেপ্তার। কেউ এখানে ওখানে পালিয়ে বেড়াচ্ছেন। কিছুতেই ধরা যাচ্ছে না বিরোধী দলনেতা জ্যোতি বসুকে। কোথায় তিনি ? একদিন পুলিশকর্তাদের সঙ্গে বৈঠকে বিধানচন্দ্র কিছুটা ধমকের সুরেই জানতে চাইলেন, কোথায় পালিয়ে বেড়াচ্ছে জ্যোতি ? ওকে ধরা যাচ্ছে না কেন ? যেভাবেই হোক, ওকে ধরতে হবে।