প্রশিক্ষণ ছাড়াই শিক্ষক নিতে পারবে রাজ্য

বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ  শিক্ষক নিয়োগে জটিলতা আপাতত কাটল। এবার হাইস্কুল ও প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিতে পারবে রাজ্য সরকার।

teacher

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নিয়ম অনুযায়ী, এতদিন প্রশিক্ষণ ছাড়া শিক্ষক নিয়োগ করা যাচ্ছিল না। কিন্তু রাজ্য সরকার আবেদন জানিয়েছিল, এই নিয়ম যেন শিথিল করা হয়। কারণ, এই মুহূর্তে শূন্যপদের তুলনায় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা কম। অন্যান্য রাজ্যের ক্ষেত্রে ছাড় দিয়েছিল কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গও যেন সেই ছাড় পায়, সেই আর্জি জানিয়েছিল রাজ্য সরকার। বুধবার সেই আর্জি মেনে নিল কেন্দ্র।

তবে এই ছাড় ২০১৬-র ৩১ ডিসেম্বর পর্যন্ত । তার পর প্রশিক্ষণ ছাড়া আর কাউকে নেওয়া যাবে না। এমনকি এমন যাঁদের নেওয়া হবে, তাঁদেরকে দু বছরের মধ্যে প্রশিক্ষণ নিতে হবে।

 

Previous post ট্যুরিজম প্যাকেজে যুক্ত হল মোদির গ্রাম
Next post বাস কতদূরে, জানতে পারবেন মোবাইলেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *