নীরব থাকা ছাড়া স্পিকার আর কিইবা করতে পারেন!

বিধানসভায় দাঁড়িয়ে তিনি একের পর এক হুংকার দিয়ে গেলেন। বুঝিয়ে দিলেন যে কোন শিক্ষককে তিনি যেকোনো জায়গায় বদলি করতে পারেন। মোদ্দা কথা, টাইট দিতে পারেন। একজন মুখ্যমন্ত্রী খোদ বিধানসভায় দাঁড়িয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের হুমকি দিচ্ছেন। বাংলার বিধানসভা এমন কুদৃশ্য সম্ভবত আগে দেখেনি।

শুধু তাই নয়। হঠাৎ করে তিনি টেনে আনলেন বামেদের বইয়ের স্টলের কথা। বামেরা কেন লেলিন বা মার্কসের বই রাখবে? বামেদের যেন পুজোর সময় স্টল না দেওয়া হয়, কেমন হুংকারও দিয়ে রাখলেন। বামেদের স্থলে কি বই থাকবে, এটাও বোধহয় তিনি ঠিক করে দেবেন। কোনদিন বলে বসবেন আমার জীবনী লিখতে হবে। আমার জীবনী বামেদের স্টলে রাখতে হবে।

আচ্ছা, পুজো কমিটিকে নির্দেশ বা পরামর্শ দেওয়ার তিনি কে? বিধানসভার মঞ্চকে ব্যবহার করে এমন অর্বাচীনের মতো হুংকার নাই বা দিতেন। তিনি দুই দশক আগে বিধানসভার সদস্য হয়েছিলেন। দু দফায় সংসদ হয়েছিলেন। পাঁচ বছর বিরোধী দলনেতাও ছিলেন। তারপরও জানেন না বিধানসভায় কোনটা বলতে হয় আর কোনটা বলতে নেই? আগের মুখ্যমন্ত্রী পদে পদে নিজের অজ্ঞতাকে প্রকট করে তুলতেন। এই মুখ্যমন্ত্রী মাত্র ৫মাসেই আগের মুখ্যমন্ত্রীর সঙ্গে তীব্র প্রতিযোগিতায় নেমেছেন। গায়ে গা পেড়ে অকারনে ঝামেলা বাঁচাচ্ছেন। কোন প্ররোচনা ছাড়াই একের পর এক উস্কানিমূলক মন্তব্য করছেন। এই মন্তব্য অন্য কেউ করলে নির্ঘাত গ্রেপ্তার হতেন। নেহাত তিনি মুখ্যমন্ত্রী। তাকে কি আর গ্রেফতার করবে? এই মন্তব্য অন্য কেউ করলে বিধানসভা থেকে বহিষ্কৃত হতেন। নেহাত তিনি মুখ্যমন্ত্রী। কে তাকে বহিষ্কার করবে?

বিধান সভার স্পিকারের পথটা কে অর্থাৎ বিমান বন্দ্যোপাধ্যায় যথেষ্ট হাস্যকর করে গিয়েছেন। নতুন স্পিকার কেন সেই ধারাবাহিকতাই রক্ষা করে চলেছে। একেবারে ঠিকঠাক লোকের হাতেই ব্যাটন পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রী হলেই বিধানসভায় যা খুশি বলা যায়। এমনকি অপরাধীর হুংকার দেওয়া যায়। বিধানসভা কে এভাবে ধর্ষিত হতে দেখেও স্পিকার নীরব থাকবেন, এটাই এখন চেনা চিত্রনাট্য।

Previous post অন্তত একটি পুজো সংখ্যা কিনে দেখুন
Next post ‌লাল সেলাম লেপচা খা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *