মিডিয়া সমাচার

এক মিডিয়ার কথা অন্য মিডিয়ায় সচরাচর আলোচনা হয় না। কিন্তু বেঙ্গল টাইমসে বেশ কয়েকবছর ধরেই মিডিয়া জগতের নানা অজানা দিক উঠে আসে।

একজন অভিনেতা বা খেলোয়াড় বা সাহিত্যিক যদি পারফর্মার হয়ে থাকেন, তবে একজন সাংবাদিকও পারফর্মার। কোনও রাজনৈতিক দল বা কোনও ক্লাব নিয়ে যদি আলোচনা হয়, তাহলে কাগজ বা চ্যানেলও একটি প্রতিষ্ঠান। তাদের নিয়েও আলোচনা হতে পারে। প্রাণ খুলে প্রশংসাও করতে পারেন। আবার ভাল না লাগলে সমালোচনাও করতে পারেন।

মিডিয়া মানে এখন আর শুধু কাগজ বা টিভি চ্যানেল নয়। গণমাধ্যমের সুবিশাল পরিসরে সোশ্যাল মিডিয়াও ঢুকে পড়েছে। কোনও চ্যানেলের দারুণ কোনও অনুষ্ঠান নিয়ে আলোকতপাত হতে পারে। কোনও ভাল ইউটিউব চ্যানেল ও তার কনটেন্ট নিয়েও আলোকপাত হতে পারে। ফেসবুকের কোনও ভাল গ্রুপ নিয়েও চর্চা চলতে পারে। আপনার অভিজ্ঞতা অন্যদের মধ্যে ভাগ করে নিতেই পারেন।

লেখা পাঠানোর ঠিকানা:‌
bengaltimes.in@gmail.com
‌‌

Previous post দারুণ ফিল্ম বানিয়েছো হে, অস্কার না পেয়ে যাও!‌
Next post ‌একটি পেরেকের কাহিনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *