বেঙ্গল টাইমস প্রতিবেদন
পাহাড়ে গেলে এখন অনেকেই খোঁজেন হোম স্টে। পাহাড় ও জঙ্গলের বিভিন্ন এলাকায় অনেকদিন ধরেই গড়ে উঠেছে নানা হোম স্টে। কিন্তু পর্যটকের পক্ষে সবসময় তার হদিশ পাওয়া সম্ভব হয় না। তাই সব হোম স্টে–কে এক ছাতার তলায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পর্যটন দপ্তর।
একটি অ্যাপস তৈরি হচ্ছে। সেখানে প্রাথমিকভাবে ৪০০ টি হোম স্টের ঠিকানা, ফোন নম্বর থাকছে। থাকছে আনুষঙ্গিক বিভিন্ন তথ্য। পর্যটকরা সহজেই সেই এলাকার হাল হকিকত জানতে পারবেন। থাকার ও খাওয়ার খরচ কী রকম, আশেপাশে কী কী ঘোরার জায়গা আছে, তাও জানা যাবে।
যদি সেই হোম স্টে–তে ঠিকমতো পরিকাঠামো না পাওয়া যায়, তাহলে অ্যাপসের মাধ্যমে অভিযোগও জানানো যাবে।

