কলকাতায় এবার ইলেকট্রিক বাস

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌ মহানগরের মুকুটে আরও একটি পালক। এবার ইলেকট্রিক বাস ছুটে বেড়াবে সল্টলেক ও রাজারহাটে। জুন থেকেই শুরু হয়ে যাওয়ার কথা। ঠিকমতো সাড়া পেলে এই বাস কলকাতার রাস্তাতেও দেখা যাবে। হয়ত পুজোর আগেই।

electric bus

ক্রমাগত তেলের দাম বাড়ছে। যাত্রীভাড়াও বাড়ছে। ধোঁয়ার ফলে দূষণও বাড়ছে। সবকিছুকেই নিয়ন্ত্রণে আনতে পারে এই ইলেকট্রিক বাস। তবে এর জন্য ট্রামের মতো আলাদা তারের দরকার নেই। অনেকটা টোটোর মতো ব্যবস্থা। একবার ফুল চার্জ দিলে ১৫০ কিমি পর্যন্ত চলতে পারে।

আপাতত এমন ৪০ টি বাস নামানো হচ্ছে। দ্বিতীয় দফায় আরও ৪০ টি বাস নামবে। এই বাসে তেমন আওয়াজ হবে না। দূষণও হবে না। করুণাময়ী ও নিউটাউন ডিপোয় চার্জ দেওয়ার ব্যবস্থা থাকবে। রাস্তার মাঝেও জরুরিকালীন চার্জিং পয়েন্ট থাকবে।

invitation

Previous post ভাড়া কমছে টয় ট্রেনের
Next post তৃতীয় ফ্রন্ট!‌ ফের এক আষাঢ়ে গপ্পো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *