বেঙ্গল টাইমস প্রতিবেদন: কলকাতায় জেলা সম্পাদক বাছাইকে ঘিরে চলল ভোটাভুটি। উত্তর ২৪ পরগনায় তেমনটা সম্ভবত হচ্ছে না। এবার জেলা সম্পাদক পদ থেকে সরে দাঁড়াচ্ছেন গৌতম দেব।
কেন্দ্রীয় কমিটির সদস্য থাকলে জেলা সম্পাদক থাকার দলীয় নিয়ম ছিল না। কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্মতিতে তাঁকে জেলা সম্পাদক করা হয়েছিল। সাংগঠনিকভাবে এত বড় জেলা। অন্য কারও পক্ষে দায়িত্ব সামলানো কিছুটা কঠিন হয়ে পড়ত। এই ভেবেই গৌতম দেবকে জেলা সম্পাদক করা হয়েছিল। শারীরিক অসুস্থতা সত্বেও দলকে আন্দোলনের রাস্তাতেই রেখেছিলেন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংগঠনকেও যতটা সম্ভব সক্রিয় রেখেছিলেন।
কিন্তু এবার আর কোনওভাবেই কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তিনি সরে যাচ্ছেন, এটা নিশ্চিত। তাঁর বদলে কে? আগে নেপালদেব ভট্টাচার্যের কথাই সবথেকে জোরালোভাবে শোনা যাচ্ছিল। অস্থায়ীভাবে দায়িত্বে ছিলেনও। কিন্তু জেলা রাজনীতির বর্তমান সমীকরণ অনুযায়ী, সম্পাদক হওয়ার পাল্লা ভারী মৃণাল চক্রবর্তীর।
