ওয়েব সিরিজে ফের ফেলুদা

বৃষ্টি চৌধুরি

নিঃশব্দে ২ খানা ফেলুদা সিরিজ হাজির হয়ে গেছে। বছরের শুরুতে ওয়েব সিরিজে ফের হাজির হচ্ছে ফেলুদা। বন পর্দায় অন্য কাউকে ফেলুদা করার কপিরাইট ছাড়তে রাজি নন সন্দীপ রায়। তবে ওযেব সিরিজে ফেলুদায় তিনি ছাড়পত্র দিয়েছেন। এখানে পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। ফেলুদার ভূমিকাতেও সেই পরমব্রতই। আর সহকারী তোপসে ঋদ্ধি সেন।

felu da

এর আগে যে দুটি কাহিনি নিয়ে কাজ হয়েছে, তা হল ‘‌শেয়াল দেবতা রহস্য’‌ ও ‘‌ঘুরঘুটিয়ার ঘটনা’‌। এবার ফেলুদা সিরিজের তৃতীয় চমক গোলকধাম রহস্য। বড় পর্দায় সন্দীপ রায় এই গল্প নিয়ে কাজ করেছেন। ফেলুদার আবির্ভাবের ৫০ বছরে যে ডাবল ফেলুদা সিরিজ, সেখানেই ছিল এই গল্প। এখানে থাকছে এক বাঙালি বৈজ্ঞানিকের গল্প। যিনি দীর্ঘদিন মার্কিন মুলুকে ক্যান্সার নিয়ে গবেষণা করেছেন। সহকারীর চক্রান্তে অন্ধ হয়ে দেশে ফিরে আসেন। তাঁর কলকাতার বাড়িতে এসে ওঠে দুই ভাড়াটে। আলমারি থেকে চুরি যায় গবেষণার কিছু কাগজপত্র। তারপর কোনদিকে মোড় নেয় গল্প?‌

সন্দীপ রায় গল্পে বিশেষ পরিবর্তন আনেননি। কিন্তু পরমব্রতর গল্পে ফেলুদাকে এই সময়ের চরিত্র হিসেবেই আনা হয়েছে। সংলাপ ও প্রযুক্তিতেও তাঁকে এই সময়ের গোয়েন্দা বলেই মনে হবে। মুক্তি পাচ্ছে ১২ জানুয়ারি। হইচই সিরিজে চারটি পর্বে দেখানো হবে।

Previous post বরকতিরাই বিজেপির আদর্শ বন্ধু
Next post বিতর্ক সভা থেকে কেন পালিয়ে গেলেন গৌতম?‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *