ভরসা থাকুক বিসর্জনে

তিস্তা ঘোষাল

কোশিক গাঙ্গুলির টুইট করা একটা ছবি। দেখে ভরসা পেলাম। ছবিটা আমাদের নন্দনের। হলের বাইরে বেশ ভিড়। না, বাহুবলী দেখার জন্য নয়। এই ভয়ঙ্কর আগ্রাসনের সময়ে এই ছবিটা যেন নতুন করে ভরসা জোগালো।

nandan
গত কয়েকদিন ধরে বাহুবলীকে ঘিরে কম হিড়িক তো দেখছি না। যেন বাহুবলী না দেখলে জীবনটাই বৃথা। কারা দেখছেন, কেন দেখছেন, জানি না। একেকজনের রুচি একেক রকম। তাই কাউকে বাধা দেওয়া ঠিক নয়। তবে, তাঁকে আমি কোন চোখে দেখব, সেটাও আমার নিজস্ব অনুভূতির বিষয়।
বাহুবলীর ধাক্কার কৌশিক গাঙ্গুলির এত সুন্দর একটা ছবি বিভিন্ন হল থেকে উঠে গিয়েছিল। সত্যিই খুব কষ্ট পেয়েছিলাম। এমন ভাল একটা ছবি হারিয়ে যাবে?‌ যাঁরা ছবিটা দেখেননি, তাঁরা জানেন না, তাঁরা কী থেকে বঞ্চিত হলেন। ভাবতে অবাক লাগে, আমরা বাহুবলীর জন্য ব্ল্যাকে টিকিট কাটি। এত ফেসবুক স্ট্যাটাস দিই। এরপরেও আমরা দাবি করি আমরা বাঙালি। যখন দেখি অস্ত্র নিয়ে মিছিল হয়, যখন দেখি হনুমানের ছবি নিয়ে মিছিল হয়, সেই আবহে বাহুবলীর ওই ভিড়টাকেও বেশ স্বাভাবিকই মনে হয়।
ভাবতে ভাল লাগছে, নন্দনে চার সপ্তাহ পরেও বিসর্জন রমরমিয়ে চলছে। হ্যাঁ, এই ছবিটাই আমরা দেখতে চাই। আমরা গর্বিত, আমরা কৌশিক গাঙ্গুলির ছবি দেখি। হ্যাঁ, আমরা বাংলার মাটিতে দাঁড়িয়েই আকাশ ছুঁতে চাই। অভিনন্দন কৌশিক, অসাধারণ একটা ছবি উপহার দেওয়ার জন্য। সেইসঙ্গে অভিনন্দন এই টুইটের জন্য। এই ছোট্ট টুইট আমাদের ভরসা জোগায়। মনে হয়, সুস্থ সংসকৃতিকে কদর করার লোক এই বাংলায় এখনও আছে।

728x90

Previous post কার অনুপ্রেরণায়, কে জানে!‌
Next post একটা বিবৃতিও দেওয়া গেল না!‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *