সৌরভ, বিদ্বেষ ছড়ানো আপনাকে মানায়!‌

যে কথাগুলো কঙ্গনা রানাওয়াতদের মানায়, সেগুলো আপনাকে মানায় না। সেই কত কাল আগে বাজপেয়ীজি আপনাকে বলেছিলেন, দিল ভি জিতকে আনা। আপনার দায়িত্ব অনেক বেশি। যে বিকৃত প্রচারকে দেশপ্রেম বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, সেখানে আপনার গলা মেলানোর দরকার নেই। ভুলে যাবেন না, আপনি হৃদয় জিতে ফিরেছিলেন। বিদ্বেষ ছড়ানোর অধিকার অন্তত আপনার নেই।

প্রশ্নগুলো সহজ, কিন্তু ওঠে না

এই প্রশ্নগুলো তুলতে গেলেই আপনি দেশদ্রোহীর তকমা পাবেন। মুহূর্তে ছড়িয়ে গেল, জঙ্গিরা নাকি বেছে বেছে হিন্দুদের মেরেছে। অর্থাৎ, দ্রুত একটা হিন্দু–‌মুসলিম ন্যারেটিভ তৈরি হয়ে গেল। ব্যাস, টিভি চ্যানেলগুলো এরকম একটা হাতেগরম ইস্যু পেলে আর কী চাই!‌ ভাসিয়ে দাও পাকিস্তানের নাম। দাগিয়ে দাও সংখ্যালঘুদের। আর মাঝে মাঝে গাল পাড়ো সেকু–‌মাকুদের। এটাই রাষ্ট্র। এটাই তার লেজুড় মিডিয়া। এটাই তার আইটি সেল।