সেই আবহেই এসে গেলেন শচীন তেন্ডুলকার। ষোল বছরের একটা ছোট্ট ছেলে। তখনও গোঁফ গজায়নি। প্রথম টেস্ট ছিল করাচিতে। সেই টেস্ট টিভিতে দেখানো হয়নি। যতদূর মনে পড়ে, পরের টেস্টও টিভিতে দেখানো হয়নি। দেখেছিলাম শেষ দুটো টেস্ট। অর্থাৎ, লাহোর আর শিয়ালকোট। ছেলেটার ব্যাটিং দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এই বাচ্চা ছেলেটা ইমরান খান, ওয়াসিম আক্রামদের কী অনায়াসে বাউন্ডারিতে পাঠিয়ে দিচ্ছে।
ছোট থেকেই শুনে আসছি, টেস্ট ক্রিকেটের আসল কথা হল ধৈর্য। কিন্তু এখনকার ভারতীয় দলকে দেখে মনে হয়, সবই আছে, শুধু ধৈর্যটাই নেই। আইপিএলের আবহে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, তিন–চারটে বল ঠেকানোর পরেই মনে হচ্ছে, এবার একটা ছয় মারা যাক। আইপিএলের ছোট মাঠে ছয় মারা আর টেস্টে ছয় মারার মধ্যে তফাত অনেকটাই। এই সহজ সত্যিটাই অনেকে বোঝেন না।
স্বরূপ গোস্বামী কমলালেবুর গ্রাম বলতেই সবার আগে ভেসে ওঠে সিটংয়ের নাম। ঘরে ঘরে থরে থরে কমলালেবুর গাছ। ইচ্ছেমতো পেড়ে নিলেই হল। কমলালেবুর খোঁজে সিটং গিয়ে হতাশও হতে হয়েছে। কমলার সিজন...