পঙ্কজবাবুকে হেনস্থা! নিজেদের আরও নগ্নই করল পুলিশ
পুলিশ নিজেকে কোথায় টেনে নামাচ্ছে? আর জি করে যাঁরা ভাঙচুর চালিয়েছে, সেই দুর্বৃত্তরা জানত, পুলিশ কিছুই করতে পারবে না। পুলিশের অপদার্থতা সম্পর্কে তাদের ধারণা যে একেবারে ঠিক ছিল, সেটা পুলিশ নিজেই প্রমাণ করে দিয়েছে। এক্ষেত্রেও সেই বিশেষ এলাকায় যারা পঙ্কজ বাবুকে হেনস্থা করল, তারা কি শুধু পঙ্কজবাবুকে হেনস্থা করল! থানা চত্বরে একজন প্রবীণ নাগরিক হেনস্থার শিকার হলেন, এটা পুলিশের লজ্জা। সেই দুর্বৃত্তরাও জানে, পুলিশ কিছু করতে পারবে না।
