একটা ছবিতেই ট্যুর অপরারেটর হওয়ার ভূত মাথা থেকে নেমে গেল

ওই সিনেমাতেও দেখেছিলাম, শেষপর্যন্ত ওই বন্ধুরাও আর ট্যুর ব্যবসা করেনি। যে যার নিজের নিজের ধান্দা খুঁজে নিয়েছিল। একটা ট্যুরেই ওরা বুঝে নিয়েছিল, এত ঝক্কি–‌ঝামেলা নেওয়া ওদের কম্ম নয়। আমরাও ওই একটা ছবি দেখেই বুঝলাম, নিজেরা বেড়াতে যাব, সেটাই ভাল। ট্যুর অপারেটর হওয়া আমাদের কম্ম নয়।

‌আন্দোলনের দৃঢ়তা থাক, শিষ্টাচারও থাক

আমাদের দেশে বা আমাদের রাজ্যে কোনও আন্দোলন শুরু হয় ঠিকই, কিন্তু দ্রুত তা কোনও না কোনও রাজনৈতিক দল হাইজ্যাক করে নেয়। কদিন যেতে না যেতেই রাজনীতির লোকেরা এসে পড়েন। তাঁদের কথাতেই আন্দোলন পরিচালিত হয়। কিন্তু এক্ষেত্রে তেমনটা হচ্ছে না। এঁরা যথেষ্ট বিচক্ষণ। নিজেরাই নিজেদের চালিকাশক্তি। কারও কথায় ওঠা–‌বসা করার বান্দা অন্তত এঁরা নন।