বেঙ্গল টাইমস।। শারদ সংখ্যা ২০২৪

দেখতে দেখতে দশ বছর হয়ে গেল। এই নিয়ে টানা দশ বছর পুজোয় আত্মপ্রকাশ করল বেঙ্গল টাইমস। চাইলে হয়তো আগেই বের করা যেত। কিন্তু এই বিলম্ব কিছুটা ইচ্ছাকৃত। পুজোর গন্ধ গায়ে মেখেই ডালা মেলে দিল বেঙ্গল টাইমস।

‌‌‌বেঙ্গল টাইমস পুজো সংখ্যার এক দশক

গত পাঁচ বছরে ই–‌ম্যাগাজিন ও ই–‌বুক মিলিয়ে সংখ্যাটা নিশ্চিতভাবেই একশো ছাপিয়ে গেছে। সবগুলো যে দারুণ সাড়া ফেলেছে, এমন নয়। তবে, এইসব লেখাই যখন সোশ্যাল সাইটে হুবহু ঘুরে বেড়াতে দেখি, তখন মনে হয়, লেখাগুলো হারিয়ে যায়নি।