দিল্লির নেতাদের মতো দিলীপ ঘোষ অন্তত ভণ্ড নন

তিনি হঠাৎ করে বিজেপি হয়ে যাননি। তিনি হঠাৎ করে শিবির বদল করে অন্যদিকে চলেও যাবেন না। এটুকু ভরসা তাঁকে অন্তত করা যায়। এই বিকিয়ে যাওয়ার যুগে এই আস্থাটুকুই বা কজনের সম্পর্কে রাখা যায়!‌ তিনি গ্রামের মানুষ, যেটা মনে করেন, সেটাই বলেন। শহুরে মানুষের মতো এত রেখেঢেকে কথা বলতে পারেন না। বলার চেষ্টাও করেন না। পলিটিক্যালি কারেক্ট থাকার মিথ্যে ভড়ং তাঁর মধ্যে নেই। তিনি যেটা বিশ্বাস করেন, সেটাই বলেন। বিতর্ক হল কিনা, পরোয়া করেন না।