নীতীশের নামে ওই ফলকটা হয়তো ব্যুমেরাং হয়ে দাঁড়াত

আর কেউ না বুঝুক, নীতীশ কুমার হয়তো বুঝেছিলেন, তাঁর নৌকো কোন শিবিরে ভিড়তে চলেছে। হয়তো সেই কারণে তিনি নিজেও আসতে চাননি। একদিক দিয়ে বিচক্ষণই বলতে হবে। অন্তত বামেদের বিড়ম্বনার হাত থেকে বাঁচিয়েছেন। অন্তত এই একটা কারণে তাঁকে ধন্যবাদ জানানোই যায়।