কালীঘাটের কাকু নয়, করুণা হয় ইডি কর্তাদের দেখে

এসএসকেএমের ডাক্তাররা দিনের পর দিন ইডির তদন্তে অসহযোগিতা করার দুঃসাহস পাচ্ছেন কোথা থেকে?‌ এর জন্য ইডি কর্তারাই দায়ী। তাঁদের দৌড় কতদূর, তাঁদের মুরোদ কত, তা ডাক্তাররা বেশ ভালমতোই জানেন। মাসের পর মাস নৌটঙ্কি চালিয়ে যাচ্ছেন, তারপরও ইডি কর্তারা কার্যত কিছুই করে উঠতে পারছেন না। হ্যাঁ, এই উপেক্ষা এই তাচ্ছিল্যই ইডির প্রাপ্য।