ওয়েস্ট ইন্ডিজ যেন অশনি সঙ্কেত দিয়ে গেল
ভাবা যায়, দেশের কিংবদন্তি ক্রিকেটাররা সম্মানের সঙ্গে দেশে থাকতে পারছেন না! যে দেশে জ্ঞানী–গুণীদের কদর নেই, সেই দেশে বোধ হয় এমনভাবেই বিপর্যয় নেমে আসে। ওয়েস্ট ইন্ডিজ তার একটা নমুনা মাত্র। কিন্তু এটা কি শুধু ওয়েস্ট ইন্ডিজেরই সমস্যা? যেভাবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমা বাড়ছে, আগামী দিনে অন্যান্য দেশেও এমন সমস্যা দেখা দেবে না তো? দেশের হয়ে খেলার থেকে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলাতেই বেশি আগ্রহ তৈরি হবে না তো! কর্পোরেট সংস্থাগুলির বিশাল অঙ্কের টোপ। ক্রিকেটাররা মাথা ঠান্ডা রাখতে পারবেন তো?
