বিরোধীরা জিতলেও তৃণমূলে আসতে হবে!‌ আহা, কী গর্বের কথা!‌

বিরোধী একজন প্রার্থী জনতার ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। তিনি তাঁর এলাকার কাজ করতে পারবেন না কেন?‌ কী বোঝাতে চাইছেন মুখ্যমন্ত্রী?‌ পুলিশ তাঁর কথা শুনবে না। বিডিও তাঁর কথা শুনবেন না। নির্বাচিত প্রধান বা পঞ্চায়েত সমিতির সভাপতি তাঁর কথা শুনবেন না, এই তো!‌ এটা একটা রাজ্য প্রশাসনের পক্ষে খুব গর্বের বিষয়!‌ খুব বড়াই করে বলার মতো বিষয়!‌

নাটক কবে, কোথায়?‌

কোন হলে কোন ছবি চলছে, ইদানীং সেটা জানা খুব একটা কঠিন নয়। আবার উল্টোটাও সত্যি, কোন ছবি কোন কোন হলে চলছে, সেটাও জানা যায়। নানারকম অ্যাপ বেরিয়েছে। সেখান থেকে আগাম...