যাঁদের নিয়ে এইসব তথাকথিত কমিটি হচ্ছে, তাঁরা সবাই কলকাতার মানুষ। শাসকদলের আশেপাশে ঘুরঘুর করা মানুষ। শিক্ষা কাঠামোর সঙ্গে অনেকদিন এঁদের তেমন সম্পর্ক নেই। আর গ্রামীণ বা মফস্বলের স্কুল সম্পর্কে একেবারেই ধারণা নেই। ফলে, তাঁরা যদি কোনও পরামর্শ দেন, তার সঙ্গে বাস্তবের তেমন যোগ থাকবে না, সেটাই স্বাভাবিক।
সে সময় ভিডিও গেমও ছিল না। ফেসবুকও ছিল না। ছেলেবেলার সেরা বিনোদন ছিল ওই সাইকেল। সেই সাইকেলকে ঘিরেই কত অ্যাডভেঞ্চার। কত লুকিয়ে থাকা স্মৃতি। বিশ্ব সাইকেল দিবসে নস্টালজিক লেখা সজল পাত্রর।
সেখানকার মুখ্যমন্ত্রীকে রোজ রোজ ভাষণ দিতে হয় না। নিজের ছবিতে রাজ্যকে মুড়ে দিতে হয় না। সরকারি মঞ্চ থেকে ভুলভাল বকতে হয় না। রাজনৈতিক তরজা করতে হয় না। সেখানকার কাগজে রোজ মুখ্যমন্ত্রীর ছবি ছাপতে হয় না। ছবি না ছাপলেও বিজ্ঞাপন বন্ধ হয়ে যায় না। এই ওড়িশাকে দেখে আমরা কি কিছুই শিখতে পারি না!
আত্মসমালোচনার নামে মুখ্যমন্ত্রী যা যা বলছেন, তার পেছনেও রয়েছে গভীর রাজনীতি। বেছে বেছে ছেড়ে যাওয়া দুই মন্ত্রীর দুটো দপ্তরকেই টার্গেট করছেন। এই দুই দপ্তরের ব্যর্থতাকেই বড় করে দেখাতে চাইছেন। এই দুই দপ্তরের অপদার্থতার কোনও দায় তিনি নেবেন না।
অন্তত ভোটের বাস্তবতাটা মূলস্রোত মিডিয়া ওই বাম নেতাদের থেকে বেশি বোঝে, এটুকু তো প্রমাণ হল। মোদির যেমন নজর ঘুরিয়ে দিতে একটা পাকিস্তান দরকার হয়, কমরেডদেরও তেমনই বোধ হয় মিডিয়া দরকার হয়। এরপরেও কি আত্মসমীক্ষা হবে? নাকি নিজেদের সমস্ত ব্যর্থতার দায় এবারও মিডিয়ার ঘাড়ে চাপিয়ে দেবেন?
প্রায় সব নেটওয়ার্কেই কথা বলার খরচ অনেক কমে গেছে। অনেকে তো দুশো টাকায় আনলিমিটেড ফ্রি কথা বলার সুযোগ করে দিচ্ছে। কারণ, তাঁরা জানেন, অফুরন্ত কথা বলার ছাড় দিলেও এ আধঘণ্টার বেশি কথা বলবে না।
বেঙ্গল টাইমস প্রতিবেদন : লতা মঙ্গেশকারের ফাংশান। ধরা যাক, হুকুম জারি হল, ফাংশানের পর তাঁকে প্রেস কনফারেন্স করতে হবে। না করলে তাঁকে গাইতে দেওয়া হবে না। সত্যিই যদি এমন শর্ত...
নর্মদা রায়ের মতো মানুষেরা এ যুগে সত্যিই বেমানান। তাঁরা কখনই নিজের ঢাক নিজে পেটানোর বিদ্যে আয়ত্ব করতে পারেননি। তাই চিরকাল আড়ালেই থেকে গেলেন। নিঃশব্দেই হারিয়ে গেলেন। কলকাতার সবজান্তা মিডিয়া টেরও পেল না।
অবসরের দিন হঠাৎ করে এভাবে কোনও আমলাকে দিল্লিতে বদলি করা যায়! এ কী ধরনের অসভ্যতা! অন্যদিকে, সেই ঘটনা নিয়ে আবার সেই তেড়েফুঁড়ে ঝগড়া করলেন আরও একজন। বুঝিয়ে দিলেন, তিনিও কম যান না। দুই তরফের এই খেউড়ে স্যান্ডউইচ হতে হয় আলাপন বন্দ্যোপাধ্যায়দের মতো গুণী আমলাদের। লিখেছেন রক্তিম মিত্র।
জওহরলাল নেহরুর সঙ্গে কি বিধানচন্দ্র রায়ের কথা হত না? ইন্দিরা গান্ধীর সঙ্গে কি জ্যোতি বসুর কথা হত না? এমনকী আদবানি–বাজপেয়ীদের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যেরও কথা হয়েছে। সবসময় যে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী একমত হয়েছে, এমনও নয়। কখনও কখনও চূড়ান্ত বিতর্কও হয়েছে। কিন্তু সেই কথোপকথন বেআব্রু হয়ে যায়নি। দৈনন্দিন কাগজের হেডলাইন হয়ে ওঠেনি। কারণ, দুপক্ষই ছিলেন শিক্ষিত, মার্জিত। তাঁরা জানতেন, প্রশাসন কীভাবে চালাতে হয়। তাঁরা জানতেন, প্রশাসন চালাতে গেলে একটা শিষ্টাচার মানতে হয়। সব কথা প্রকাশ্যে আনতে নেই। এই কথোপকথন নিয়ে সস্তা নাটক বা গ্যালারি শো করতে নেই।