কোন মুখে সিবিআই চাইছেন!‌

রাজ্য পুলিশের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। কিন্তু তাঁদের ট্র‌্যাক রেকর্ড অন্তত সিবিআই–‌এর থেকে অনেক ভাল। পাড়ার পল্টু বা থানার কনস্টেবল যেটা পারেন, সিবিআই সেটাও পারে না। গত ছ বছরে এটা জলের মতোই পরিষ্কার। সিবিআই নিজেই নিজেদের এই জায়গায় নামিয়ে এনেছে। তাই বিজেপিকে প্রশ্ন, কোন মুখে সিবিআই চাইছেন?‌