কলকাতা থেকে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। অনেক রাস্তায় ট্রাম দেখা যায় না। শীত এলে কাবুলিওয়ালা দেখা যায় না। রাস্তার ধারে খটাখট টাইপ রাইটার দেখা যায় না। সেই সর্দারজি ড্রাইভারদেরও আর কলকাতায় দেখা যায় না। লিখেছেন জগবন্ধু চ্যাটার্জি।।
আমারা সকলেই বেশ উদ্বিগ্ন — এ বার কী নিয়ে শুরু হবে। তনুর দিকে তাকাল, আমরা জানি, তনু হল ভূতোদার প্রথম টার্গেট। বলল, তনু তুই তো কলেজ, বিশ্ববিদ্যালয়ে অনেক রাজনীতি করেছিস, কত প্রতিবাদ, মিছিল, ধর্ণা, ঘেরাও করেছিস, কোনও দিন বিদ্রোহর কথা ভেবেছিস, নাকি বিদ্রোহর সঠিক মানেটাই বুঝতিস না, নাকি তোদের দলের কাছে বিদ্রোহটা শব্দ বন্ধতে আসত না। চায়ের আড্ডায় এভাবেই আন্দোলন, বিদ্রোহের সাতকাহন। লিখেছেন অম্লান রায়চৌধুরী।।
ময়ূখ নস্কর হরিহর ল্যাপটপ খুলিয়া অফিসের বকেয়া কাজ শেষ করিতেছিল- এমন সময় সর্বজয়া অপুকে লইয়া গিয়া বলিল, ওগো ছেলেটাকে একটু ধরো না?...ধরো দিকি একটু! হরিহর বলে- উঁহু, ওসব গোলমাল এখন...