‌এ কেমন কার্নিভাল‌!‌

কার প্রদর্শনী, সেটাই বোঝা গেল না। গোটা কাণ্ডজুড়ে একজনকেই তুষ্ট করার চেষ্টা। একজনই মধ্যমণি হয়ে বসে রইলেন। সমস্ত ঠাকুর এসে যেন তাঁর সামনেই নতজানু হল। বিভিন্ন প্যান্ডেলের প্রতিমা যেন লাইন দিয়ে তাঁকে দর্শন দিতে এসেছে। একেকটি পুজো কমিটির তিন মিনিটের ছোট্ট অনুষ্ঠান। সেটাও সেই তাঁর সামনে এসেই।

খোলা মনে ‘‌চীন’‌ দেখালেন বুদ্ধদেব

চীনের ভাল, চীনের মন্দ। কোনওটাই তাঁর নজর এড়ায়নি। তথ্য, যুক্তি হেঁটেছে হাত ধরাধরি করে। একপেশে মনোভাব নিয়ে নয়, বিশ্লেষণ করেছেন খোলা মনে। অসুস্থ শরীর নিয়েও বুদ্ধদেব ভট্টাচার্য বুঝিয়ে দিলেন, কেন তিনি অন্যদের থেকে আলাদা। অন্ধকার বইবাজারেও দেখালেন আলোর দিশা। লিখেছেন কুণাল দাশগুপ্ত।

ঠিকানা চিনতে ভুল করেনি শান্তির নোবেল

পুরস্কার মাঝে মাঝেই ঠিকানা ভুল করে। ভুল লোকের হাতে পৌঁছে যায়। যুদ্ধবাজের হাতেও চলে যায় শান্তির নোবেল। এবার অন্তত পুরস্কার তার ঠিকানা খুঁজে নিতে ভুল করেনি। শান্তিতে নোবেল প্রাপক আবি আহমেদ আলিকে নিয়ে লিখলেন ড. অরিন্দম অধিকারী।

বেঙ্গল টাইমস। পরের ই–‌ম্যাগাজিনে লেখা পাঠান

বেঙ্গল টাইমসের পরবর্তী ই–‌ম্যাগাজিন প্রকাশিত হবে ১৬ অক্টোবর। এবার কোনও বিশেষ সংখ্যা নয়। এবারের সংখ্যায় বিশেষ কোনও বিষয়ের ওপর ফোকাসও নয়। সাম্প্রতিক নানা বিষয় উঠে আসবে। রাজনীতি, সাহিত্য, খেলাধুলা, সিনেমা, ভ্রমণ, রম্যরচনা, স্পেশাল ফিচার। সব রকমের লেখাই মিলেমিশে থাকবে।

সবাই বিক্রি! বিশ্বাস করতে মন চায় না

রাজনৈতিক নেতা মন্ত্রীদের ব্যপারটা বুঝি। সত্যি বলছি আপনাদের বিষয়টা বুঝি না। বিশ্বাস করতে মন চায় না যে আপনারাও আজ স্বাধীনভাবে ভাবতে লিখতে অক্ষম। হতাশ লাগে খুব… আপনাদের মতো মানুষদের ওপর এখনও ভরসা রাখি। লিখেছেন বাদশা মৈত্র।

ছুটির ঠিকানা হতেই পারে বিমানবন্দর

হাতে কয়েক ঘণ্টা সময়। উঠে পড়ুন একটা এসি বাসে। চলে আসুন বিমান বন্দরে। কোনও কাজ ছাড়াই। কত দৃশ্য অপেক্ষা করে আছে আপনার জন্য। ঘুরে আসার অভিজ্ঞতা লিখলেন সৌম্যজিৎ চৌধুরি।

লা জবাব প্যারামাউন্ট

হয়ত কলেজ স্ট্রিটে গিয়েছেন। কিন্তু কখনও প্যারামাউন্টে ঢোকেননি। অনেককিছু থেকেই আপনি তাহলে বঞ্চিত। ইতিহাসের গন্ধমাখা ওই সরবতের দোকানে একবার ঘুরে আসুন। বিস্তারিত জানতে পড়ুন।

আতঙ্ক ছড়িয়েই চলেছে অফবিট ২৪

আর এই ডাক্তাগুলোও হয়েছে সেই রকম। তা বলি, হ্যাঁ বাছা। এত সেজেগুজে এসে ফ্রি তে যে এত টিপস দিয়ে যাচ্ছো, তার সাইড এফেক্টটা বুঝলে না!‌ হঠাৎ করে মানুষ যদি এত স্বাস্থ্য সচেতন হয়ে ওঠে, তোমাদের কাছে তো কেউ যাবে না। তোমার অমন সুন্দর সাজানো চেম্বারে বসে মাছি তাড়াতে তোমার ভাল লাগবে?‌ অবাক পৃথিবী।

শীতের রোদে কমলালেবুর গ্রামে

যাওয়ার কথাই ছিল না। তাই আগাম হোটেল বুকিংয়েরও কোনও ব্যাপার ছিল না। কিন্তু হঠাৎ করেই হানা সিটংয়ে। আলতো শীতের রোদ গায়ে মেখে কমলালেবুর গ্রামে। ইচ্ছেমতো কমলালেবু পেড়ে নেওয়া। সঙ্গে সুন্দর সেই পাহাড়ি গ্রামে ঘুরে বেড়ানো। আর হোম স্টের আতিথেয়তা তো আছেই। সেই পাহাড়ি গ্রামের কথা উঠে এল অন্তরা চৌধুরির লেখায়।

পরমাঃ সময়ের থেকে এগিয়ে থাকা ছবি

অপর্ণা সেন বললেই মনে হয় সুন্দরী এক নায়িকা। কিন্তু পরিচালক অপর্ণা ? সেইদিকেই আলো ফেলা হল এই প্রতিবেদনে। বিশেষভাবে উঠে এল পরমা-র কথা। যা সময়ের থেকে অনেক এগিয়ে থাকা ছবি। এই সুরই উঠে এল স্নেহা বিশ্বাসের লেখায়।