কোনও প্রশাসক পুলিশকে এমন বার্তা দেয়!‌

গোটা রাজ্যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ শাসকদলের তাঁবেদারির। সেখানে মুখ্যমন্ত্রী বললেন উল্টোটা। পুলিশ নাকি বেছে বেছে তৃণমূল কর্মীদের নামে কেস দিচ্ছে। অর্থাৎ, বলতে চাইলেন, আরও বেশি করে তৃণমূলের কথাই শুনতে হবে। এই বার্তা দিলেন সরকারি সভা থেকে। পুলিশমন্ত্রীকে কোনটা বলতে হয়, কোনটা বলতে নেই, এটা বাচ্চা ছেলেও জানে। শুধু তিনিই জানেন না।

উত্তমের রেকর্ড করা সেই মহালয়া শুনবেন?‌

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহালয়া কে না শুনেছেন। দেবীপক্ষ এলেই বেজে ওঠে সেই কণ্ঠস্বর। কিন্তু মহানায়ক উত্তম কুমারের কণ্ঠেও একবার মহালয়া সম্প্রচার হয়েছিল। তা নিয়ে অনেক বিতর্কও হয়েছিল। চাইলে, সেই মহালয়া শুনতে পারেন বেঙ্গল টাইমস থেকে। দেওয়া হল সেই মহালয়ার ইউটিউব লিঙ্ক।