এনআরসি নিয়ে অহেতুক আতঙ্ক ছড়ালে কার লাভ?‌‌

এন আর সি নিয়ে অহেতুক আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে। বিজেপির উদ্দেশ্য না হয় বোঝা যায়। কিন্তু তৃণমূল, বাম, কংগ্রেস কেন সেই ফাঁদে পা দিচ্ছে?‌ সারাক্ষণ এনআরসি–‌এনআরসি করে তাকে প্রাসঙ্গিক করার দায়িত্বটা যেন তাঁরাই নিয়ে নিয়েছেন। তাই এই আতঙ্ক ছড়ানোর পেছনে তাদের ভূমিকাও কম নয়।