এই হেনস্থার নাম আন্দোলন নয়

বাম নেতৃত্ব নিন্দা করেছেন। কিন্তু কোথাও একটা প্রচ্ছন্ন সমর্থনও কারও কারও গলায় শোনা যাচ্ছে। যেটা নিন্দার যোগ্য, সেটাকে দ্ব্যর্থহীনভাষায় নিন্দা করতে বাধা কোথায়? যদি জোর গলায় বলা যেত, আন্দোলনের নামে, বিক্ষোভের নামে যেভাবে হেনস্থা করা হয়েছে, তা আমরা কখনই সমর্থন করছি না, তাহলে মানুষের কাছে সঠিক বার্তা যেত।

মাল্টিপ্লেক্সে বাইরের খাবার আনার ছাড়পত্র দেওয়া হোক

মহারাষ্ট্রে নাকি সরকার নিয়ম চালু করেছে, বাইরের খাবার আনা যাবে। আমাদের রাজ্যে এমন নিয়ম চালু করা যায় না?‌ মাল্টিপ্লেক্স বেশি দামে খাবার বিক্রি করতেই পারে। কিন্তু বাইরের খাবার নিয়ে ঢোকার অনুমতি দেওয়া হোক।লিখেছেন সুমিত চক্রবর্তী।।