ভিন্ন স্বাদের ভ্রমণ

কীভাবে যাবেন, কোথায় থাকবেন মার্কা টিপিক্যাল ভ্রমণ কাহিনী নয়। একেবারে ভিন্নস্বাদের বেড়ানোর গল্প। বেঙ্গল টাইমসে পড়ুন। আপনিও লিখুন। চেনা ছকে নয়, একেবারে আপনার নিজের মতো করে লিখুন।

জাতীয় শিক্ষকদের বাঁকা চোখে দেখতে হয় কেন!‌

‘‌রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক’‌ শুনলেই কেমন একটা শ্রদ্ধা হত। পরে জানলাম, এই পুরস্কার পাওয়ার জন্য শিক্ষককে নিজে থেকে আবেদন করতে হয়। নিজের ঢাক নিজেকে পেটাতে হয়। ঠিকঠাক ‘‌লোক’‌ ধরতে হয়। তাই, এখন কেউ জাতীয় শিক্ষককে শুনলেই বাঁকা চোখে দেখতে হয়। মনে হয়, পুরস্কার পাওয়ার জন্য বিস্তর ‘‌লবিবাজি’‌ করতে হয়েছে। এটা কি সেই শিক্ষকের পক্ষে খুব সম্মানের?‌ শিক্ষক দিবসে প্রশ্ন তুললেন সজল মুখার্জি।।

এনআরসি নিয়ে বিল আনার কোনও দরকার ছিল?‌

এন আর সি নিয়ে যত আলোচনা হবে, তাতে বিজেপিরই লাভ। তারা উন্নয়নের মানদন্ডে পিছিয়ে গিয়ে কখনও কাশ্মীর, কখনও পাকিস্তান, কখনও হিন্দু, কখনও এন আর সি এসব করে গুলিয়ে দিতে চাইছে। সেই ফাঁদে বিরোধীরাও পা দিচ্ছে। তাঁদের আলোচনা থেকেও উন্নয়ন হারিয়ে যাচ্ছে। যেসব আলোচনা বিজেপি চায়, সেই আলোচনাতে বিরোধীরাও মেতে থাকছে।

খুঁত খোঁজার নয়, দেখার ও দেখানোর ছবি ‘‌গোত্র’

খুঁত ধরতে চাইলে, অনেক উপাদান হয়ত আছে। কিন্তু সচেতনভাবেই সেগুলোকে উপেক্ষা করেছি। এই ছবি অসঙ্গতি খোঁজার ছবি নয়। এই ছবি দেখার ও দেখানোর ছবি। ভাল ছবির প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল শিবু–‌নন্দিতা। তারকা ছাড়াও হলে মানুষ টেনে আনা যায়, সেটা তাঁরা আবার দেখিয়ে দিলেন। ‘‌গোত্র’‌ ছবি দেখে নিজের অনুভূতি মেলে ধরলেন অভিরূপ কুমার।

দার্জিলিংকে বাঙালি চিনল কোথায়!‌‌

দার্জিলিং মানেই বাঙালি পর্যটক বোঝে ধরাবাঁধা কয়েকটি জায়গা। গাড়িওয়ালার চক্করে পড়ে ওই ফাইভ পয়েন্ট, সেভেন পয়েন্ট। এর বাইরে পরতে পরতে কত ইতিহাস লুকিয়ে আছে, বাঙালি খোঁজার চেষ্টাই করল না। তাই টাইগার হিলে যান নিয়ন্ত্রণ শাপে বর হয়ে উঠতে পারে। লিখেছেন সুমিত চক্রবর্তী।