এই অসম্মান কি প্রসেনজিতের প্রাপ্য ছিল!
চিরদিন প্রসেনজিৎকেই রাখতে হবে, এটা কোনও যুক্তি হতে পারে না। নতুন মুখ আনা হতেই পারে। তাই বলে, তাঁকে একবার জানানোও হবে না! তাহলে কি প্রসেনজিৎকে এভাবে অপদস্থ করাটা একেবারেই ইচ্ছাকৃত! এতবড় একটা সিদ্ধান্ত কোনও আমলার পক্ষে বা ইন্দ্রনীল সেনের পক্ষে নেওয়া সম্ভব? মুখ্যমন্ত্রী জানেন না, এটা বিশ্বাসযোগ্য! তাঁর অনুপ্রেরণা ছাড়া এমন সিদ্ধান্ত হতে পারে!
