আবার সেই জোটের ফাঁদে পা দেবেন?‌

জোট নিয়ে আবার আকাশ কুসুম স্বপ্ন দেখা শুরু। কেরলে লড়াই হবে, এখানে জোট হবে, কী ব্যাখ্যা দেবেন?‌ সেখানে রাহুল খারাপ, এখানে রাহুল ভাল!‌ জোট হলেও রাহুলের কাছে মমতার গুরুত্বই বেশি হবে। কারণ, যাঁর দলের যত সাংসদ, সংসদীয় রাজনীতিতে তাঁর গুরুত্বই বেশি।

অন্যের ঘাড়ে দোষ চাপানো বন্ধ হোক

তদন্তের আগেই শিক্ষামন্ত্রী আবোল তাবোল বকে গেলেন। একজন মন্ত্রীকে যে এই ভাষায় কথা বলতে নেই, তা কে শেখাবে!‌ তদন্তের আগেই মন্ত্রী যদি এমন অর্বাচীনের মতো প্রলাপ বকেন, তাহলে তদন্তকারীদের কাজটা আরও কঠিন হয়ে দাঁড়ায়। তখন তাঁদের একমাত্র কাজ হয়ে দাঁড়ায় শাসকদলের নেতা–‌মন্ত্রীদের আড়াল করা। ফলে, আসল অপরাধী পার পেয়ে যায়।