বইমেলা কেন পিছিয়ে গেল, গিল্ডকর্তাদের বলার সাহস নেই
মুখ্যমন্ত্রী মামা বাড়ি যেতেই পারেন। বিয়ে বাড়ির অনুষ্ঠানে যেতেই পারেন। এ নিয়ে সমালোচনা অবান্তর। কিন্তু তাঁর মামাবাড়ি যাওয়ার জন্য যদি বইমেলার উদ্বোধন পেছোতে হয়, সেটা বইমেলার পক্ষে মোটেই ভাল বিজ্ঞাপন নয়। বইমেলার সময় পিছোনোর পেছনে নিশ্চিতভাবেই তাঁর ‘অনুপ্রেরণা’। কিন্তু এই ‘অনুপ্রেরণা’টুকু স্বীকার করার সৎসাহস গিল্ডকর্তাদের নেই। লিখেছেন সরল বিশ্বাস।
