বিষরঙ

রামধনুর কোন দোষ ছিল না
শুধু ছিল না ধর্মনিরপেক্ষতার দাবি
তাকে তুমি রাঙিয়ে তুললে স্বচ্ছন্দে।

কর্মহীনদের ছিল না কোন দোষ
ছিল বলতে স্বপ্নের রঙটুকু।
পরম যত্নে তাকেও তুমি গুলে ফেললে গভীর আঁধারে।