অন্তর্ঘাতের তত্ত্ব ভাসিয়ে দেওয়া খুব জরুরি ছিল?

সবার একটাই প্রার্থনা, অভিষেক ব্যানার্জি দ্রুত সেরে উঠুন। তদন্তের আগে ষড়যন্ত্র বা অন্তর্ঘাতের তত্ত্ব টেনে আনবেন না। এই সময় কোনও আলটপকা মন্তব্য বা উল্টোপাল্টা নির্দেশ বন্ধ হোক। এই সংযমটা সবার জন্যই জরুরি। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রীর জন্যও। লিখেছেন রক্তিম মিত্র।।