ফিল্মের জন্য নাকি কখনই টাকা চাননি শাহরুখ

বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ কোন ছবি করতে কত টাকা নেব, তা আমি ঠিক করি না। তা পরিচালকদের হাতেই ছেড়ে দিই। এমনটাই দাবি করলেন শাহরুখ খান।
এক সাক্ষা!কারে তাঁর কাছে জানতে চাওয়া হয়, ছবি সই করার আগে তিনি চিত্রনাট্য না টাকা, কোনটা বেশি গুরুত্ব দেন? শাহরুখ বলেন, টাকা আসবে, যাবে। টাকা নিয়ে খুব একটা চিন্তা করার লোক আমি নই। ভাল কাজ করার একটা আলাদা তৃপ্তি। টাকা কখনই সেই তৃপ্তিটা দিতে পারে না। কখনও কোনও পরিচলককে টাকার কথা বলিনি। তারা যখন জানতে চেয়েছে, বারবার বলেছি, এখন ওসব কথা থাক। আগে ফিল্মটা হয়ে যাক। তারপর যদি বেঁচে থাকে, তাহলে দিও। আমার জন্য চিন্তা করতে হবে না। অনেকে সিনেমা হওয়ার পরেই টাকা দেয়। অনেকে দেয়ওনি। সেই নামগুলো আর করতে চাই না।’

shahrukh6

কিছুটা চ্যালেঞ্জ ছুঁড়েই তিনি বলেন, কোনও একজন পরিচালক এসে বলে দিক, আমি টাকার জন্য অমুক ছবি করিনি। আমার কাছে ওটা বড় কোনও ফ্যাক্টর নয়। ছবি ভাল হলে টাকা ঠিক আসবে। তাছাড়া, ফিল্মটাই কি টাকা রোজগারের একমাত্র জায়গা ? বিভিন্ন দেশে অনুষ্ঠান আছে, বিজ্ঞাপন আছে, নানা দিক থেকে টাকা আসতে পারে। ছবি চললে এগুলো থাকবে, ছবি না চললে এসব কিছুই থাকবে না। তাই সিনেমা করার সময় টাকা নয়, কাজটা কেমন, সেটাই মাথায় রাখার চেষ্টা করি।

Previous post পাহাড়ে পরে, আগে রাজাবাজারে ও বড়বাজারে বাংলা শেখানো হোক
Next post চিত্রনাট্য লিখে সবার আগে কাকে শোনাতেন সত্যজিৎ?‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *