একবার ‘‌হ্যাঁ’ বললেই ফেলুদা হতে পারতেন সৌরভ‌

বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ তিনি একবার হ্যাঁ বললে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একেবারে হইচই পড়ে যেত। শুধু তাই নয়, হয়ত সারা দেশের ব্রেকিং নিউজ হয়ে যেত।

কয়েক মাস আগের কথা। সৌরভের বাড়িতে এসেছিলেন পরিচালক সন্দীপ রায়। সরাসরি প্রস্তাব দিয়েছিলেন, ফেলুদা চরিত্রে অভিনয় করার। সৌরভ অবশ্য এমন প্রস্তাবে রাজি হতে পারেননি।

felu da

সব্যসাচী ফেলুদা থেকে সরে যাওয়ার পর বেশ সংকটেই পড়ে গিয়েছিলেন সন্দীপ রায়। আবির চ্যাটার্জিকে নিয়ে বাদশাহী আংটি করলেন। ভাবলেন, আগামী পাঁচ- ছ বছর ফেলুদা নিয়ে আর চিন্তা করতে হবে না। কিন্তু আবির ফেলুদার পাশাপাশি ব্যোমকেশ করতে লাগলেন। বাধ্য হয়েই তখন বিকল্প ভাবতে হল সন্দীপকে।

তখনই ফেলুদা হওয়ার প্রস্তাব নিয়ে গাঙ্গুলি বাড়িতে গিয়েছিলেন সন্দীপ। বিষয়টি সৌরভ বা সন্দীপ রায় কেউই সেভাবে প্রকাশ্যে আনেননি। একটি বিশেষ সূত্র থেকে একটু দেরিতেই খবরটি বাইরে আসে।

Previous post আর কোনও ভোকাল টনিকে তাঁর ঘুম ভাঙবে না
Next post সবাইকে মন্ত্রী, এমপি বানিয়েছেন, নিজে হননি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *