বেঙ্গল টাইমস প্রতিবেদন: আরও কাছাকাছি আসছে কলকাতা ও বালুরঘাট। সরাসরি বিমানে, মাত্র আধঘণ্টায়।
বালুরঘাট থেকে কলকাতা আসার মাত্র তিনটি ট্রেন। তাও একটি ট্রেন সপ্তাহে মাত্র দুদিন। এত এত প্যাসেঞ্জার। কিন্তু ট্রেন মাত্র দুটি। সহজে টিকিট পাওয়াও যেত না। অনেক আগে থেকে টিকিট কেটে রাখতে হত। এবার খুব জরুরি প্রয়োজনে কলকাতা আসা যাওয়া করায় আর তেমন সমস্যা রইল না।

কেন্দ্রীয় সরকার আগেই বালুরঘাটে বিমানের ব্যাপারে ছাড়পত্র দিয়েছিল। বেশ কয়েক দফা পরিদর্শনও হয়ে গেছে। সম্ভবত, এই এপ্রিলেই বিমান ওঠা–নামা শুরু হয়ে যাবে। কুড়ি আসনের বিমান চলবে। তবে রোজ চলবে কিনা, বা ভাড়া কত হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
