ফের গড়িমসি, বামেদের প্রার্থী রবীন দেব

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌ আবার গড়িমসি করলেন বামেরা। ফলে এই রাজ্য থেকে সর্বসম্মত নির্দল কাউকে পাঠানোর সুযোগ আর রইল না। রাজ্যসভায় কোন পাঁচজন যাচ্ছেন পরিষ্কার হয়ে গেল। তৃণমূল তাঁদের চার প্রার্থীর নাম জানিয়ে দিয়েছে। কং শিবিরের প্রার্থী অভিষেক মনু সিংভি। এই পাঁচজনেরই জয় সুনিশ্চিত। এই অবস্থায় বামেরা হাওয়ায় ভাসিয়ে দিল রবীন দেবের নাম।

rabin deb

বামেদের প্রার্থী যখন ঘোষণা হয়, তার আগেই রাজ্যসভা নির্বাচনের চিত্রটা পরিষ্কার হয়ে যায়। বামেদের বিধায়ক–‌সংখ্যা ৩৪। দুজন ইতিমধ্যেই ‘‌উন্নয়নের কর্মযজ্ঞে’‌ সামিল হয়ে গেছেন। ফলে, এই অবস্থায় সংখ্যা ৩২। কোনওভাবেই জেতার সম্ভাবনা নেই। তবে বামেরা প্রার্থী দেওয়ায় ভোট হবে। নইলে ভোটই হত না।

বাম শিবিরে নানা সমালোচনার সুর। কেন প্রার্থী বাছাইয়ে এত দেরি, তা নিয়ে নানা প্রশ্ন। নিজেদের কাউকে যখন জেতানো সম্ভব নয়, তখন কংগ্রেসের সঙ্গে আলোচনা করে কেন একজন যৌথ নির্দল প্রার্থী খোঁজা হল না, তা নিয়েও প্রশ্ন। অনেকেই মনে করছেন, দুই শিবির সুস্থ আলোচনার মধ্যে দিয়ে যোগ্য কাউকে পাঠাতেই পারত। কংগ্রেসের দিক থেকে আগেই সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছিল। তারপরেও সেই আলোচনা এগোলো না কেন, কয়েকটি বিকল্প নাম নিয়ে আলোচনা হল না কেন, এই নিয়ে বাম–‌কংগ্রেস উভয় মহলেই বিতর্ক উঠছে।

Previous post ‌তালিবানের যুক্তি
Next post কেন যে ডিলিট নিতে গেলেন!‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *