ভ্রমণ:‌ অন্য চোখে, অন্য আঙ্গিকে

আগামী তিন মাস বেঙ্গল টাইমসে ভ্রমণ একটু বাড়তি গুরুত্ব পাবে। প্রতিদিন একটি বা দুটি করে ভ্রমণ সংক্রান্ত লেখা। নানা আঙ্গিকে সেই লেখা হতে পারে। পূর্ণাঙ্গ বিবরণ হতে হবে, এমন কোনও শর্ত নেই। চিঠির মোড়কে হতে পারে, ডায়েরির মোড়কে হতে পারে, গল্পের মোড়কেও হতে পারে।

dooars3
ধরা যাক, কেউ আন্দামান ভ্রমণের কথা লিখছেন। তিনি যদি শুধু জাহাজের কথাটুকুই লিখতে চান, বা পাহাড়ে গিয়ে যদি শুধু টয় ট্রেন ভ্রমণের কথাই লিখতে চান, তাহলেও স্বাগত। বা কেউ যদি ঘুরতে গিয়ে কোনও মজাদার ড্রাইভার, হোটেল ম্যানেজার, ট্যুর অপারেটর বা কোনও বিশেষ দোকানের কথা লিখতে চান, কোনও অসুবিধা নেই। সমস্যা বা বিকল্প পরামর্শও উঠে আসতে পারে। অর্থাৎ, নানা আঙ্গিক থেকে বেড়ানো। যেখানে শুধু বেড়ানোর গল্প নয়, থাকবে অনেক বেশি কিছু।

তাহলে ভেবে নিন। আর লিখে ফেলুন। আপনার মতো করেই লিখুন। সাজিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের।

bengaltimes.in@gmail.com

Previous post রাত দশটায় বন্ধ হয়ে যাক ফেসবুক
Next post এভাবেই শুরু এক আশ্চর্য নির্মাণ…চাঁদের পাহাড়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *