বেঙ্গল টাইমস প্রতিবেদন: আবার মাধ্যমিকে বাঁকুড়ার জয়জয়কার। সবাইকে ছাপিয়ে আবার শীর্ষে বাঁকুড়া। প্রথম বিবেকানন্দ শিক্ষায়তন হাইস্কুলের অন্বেষা পাইন। তার নম্বর ৬৯০। দ্বিতীয় স্থানও পেয়েছে বাঁকুড়া। বাঁকুড়া জেলা স্কুলের মোজাম্মেল হক পেয়েছে ৬৮৯। তার সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় হুগলির রামনগর হাইস্কুলের অনির্বাণ খাঁড়া। তৃতীয় দীপ্তেশ পাল। প্রাপ্ত নম্বর ৬৮৮। রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন।
চতুর্থ স্থানে ছয় জন। চন্দ্রাণী কর্মকার (কামাখ্যাগুড়ি গার্লস হাইস্কুল, আলিপুরদুয়ার) , স্বপ্ননীল মিশ্র (রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির), সায়ন কর্মকার (বাঁকুড়া জেলা স্কুল) ও সুবর্ণ দে (বিবেকানন্দ শিক্ষায়তন হাইস্কুল, বাঁকুড়া), বিয়াস সরকার (মহারানি কাশীশ্বরী স্কুল, বহরমপুর), মহঃ মাসুম আখতার (সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির)। প্রাপ্ত নম্বর ৬৮৭।
পঞ্চম : সৃজা অধিকারী (রাজীবপুর হোলি ক্রস গার্লস হাই স্কুল), অরিত্র কুমার মণ্ডল (যাদবপুর বিদ্যাপীঠ, কলকাতা), শঙ্খ পাল (কোটাশূর হাই স্কুল, বীরভূম)। প্রাপ্ত নম্বর ৬৮৬।
ষষ্ঠ: ইশিকা সাহা (দিনহাটা গার্লস হাই স্কুল, কোচবিহার), সত্যম কর (যাদবপুর বিদ্যাপীঠ স্কুল), স্নেহাশিস কর গুপ্ত (রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, উঃ দিনাজপুর), প্রতীক্ষা কান্তি মণ্ডল (বাঁকুড়া জেলা স্কুল), নব্যেন্দু ঘটক (কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপার্পাস স্কুল, হুগলি), শ্রমন জানা (চন্দননগর শ্রী অরবিন্দ বিদ্যামন্দির, হুগলি)। প্রাপ্ত নম্বর ৬৮৫।
সপ্তম : অনতাপ মিত্র (জেনকিন্স স্কুল, কোচবিহার), শতাব্দী গুহ নিয়োগী নিউটাউন গার্লস হাই স্কুল, কোচবিহার), বাসুদেব বসাক (ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়, বালুরঘাট), দীপেন্দু গড়াই (বিন্দুবসনী জুবিলি হাই স্কুল, সোনামুখী), অনিন্দ্যসুন্দর শতপথী (বাঁকুড়া জেলা স্কুল), সুকান্ত কুণ্ডু (বড়জোড়া হাই স্কুল, বাঁকুড়া), জিষ্ণু পাল (বীরভূম জেলা স্কুল)। প্রাপ্ত নম্বর ৬৮৪।
অষ্টম : অন্বেষা দাস, শোভন দে, সায়ন কুণ্ডু, দিশা গোস্বামী, সৌম্যদীপ চক্রবর্তী।নম্বর ৬৮৩।

