৮ কোটি ৮০ লাখ! সবাইকে ছাপিয়ে গেল বিজেপি

 

বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ সারা পৃথিবীকে কোন দলের সদস্য সংখ্যা সবথেকে বেশি। এতদিন পর্যন্ত উত্তর ছিল, চীনের কমিউনিস্ট পার্টি। এবার তাকেও ছাপিয়ে গেল ভারতীয় জনতা পার্টি।

amit1

দলের সদস্য সংখ্যা এখন ৮ কোটি ৮০ লাখ। দলীয় নেতৃত্বের আশা, আগামী দু- তিন দিনের মধ্যে তা দশ কোটির কাছাকাছি পৌঁছে যাবে। নভেমম্বর থেকে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে বিজেপি। নিজের মোবাইল থেকে মিসড কল দিলেই সদস্য হওয়া যায়। প্রাথমিকভাবে ঠিক ছিল, চার মাস পর্যন্ত চলবে এই সদস্য সংগ্রহ অভিযান। ৩১মার্চ পর্যন্ত লক্ষ্যমাত্রা ছিল ১০ কোটি সদস্য করার।

প্রসঙ্গত, চীনের কমিউনিস্ট পার্টির সদস্য সংখ্যা ৮ কোটি ৬০ লাখ। তাকে ছাপিয়ে গেছে বিজেপি-র সদস্য সংখ্যা। গুজরাট ও মধ্যপ্রদেশ থেকে পাওয়া গেছে প্রায় আশি লাখ সদস্য। মহারাষ্ট্র থেকে দেড় কোটির কাছাকাছি ধরা হয়েছে। ৩ এপ্রিল চূড়ান্ত সংখ্যা ঘোষণা করবেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

 

Previous post যা টাকা তোলার, তুলে রাখুন, নইলে সমস্যায় পড়বেন
Next post ভুলেও সন্ধ্যা বেলায় আত্মীয় বা বন্ধুর বাড়িতে যাবেন না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *