হোটেলে আগুন, তবে সুরক্ষিত ধোনিরা

বেঙ্গল টাইমস প্রতিবেদন:‌ মাঠে যাওয়ার জন্য কেউ কেউ তৈরি হচ্ছিলেন। কথা ছিল, সকাল সাতটায় সবাই জড়ো হবেন হোটেলের লবিতে। কিন্তু তার আগেই দুর্ঘটনা। সাতসকালে হোটেলে হঠাৎই ভয়াবহ আগুন। সেই হোটেলেই ছিলেন মহেন্দ্র সিং ধোনি। ছিলেন ঝাড়খণ্ডের সতীর্থরাও। দ্রুত ছড়িয়ে পড়ল হোটেলের বিভিন্ন প্রান্তে। তবে ধোনি ও তাঁর বাহিনী সুরক্ষিতই আছেন।

dhoniধোনির থাকার জন্য আলাদা ব্যবস্থা হয়েছিল। কিন্তু প্রাক্তন ভারত অধিনায়ক চেয়েছিলেন সতীর্থদের সঙ্গেই থাকতে। তাই সতীর্থদের সঙ্গেই তিনি উঠেছিলেন দ্বারকার একটি হোটেলে। আচমকাই বিপত্তি। সকাল সাড়ে ছটা নাগাদ দেখা যায় হোটেল থেকে ধোঁয়া বেরোচ্ছে। দ্রুত দমকলে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে যায় ৩০টি ইঞ্জিন। ৭টা ৫০ নাগাদ আগুন আয়ত্বে আসে। ক্রিকেটারদের ও অন্যান্য আবাসিকদের দ্রুত বের করে আনা হয়।
দিল্লিতে চলছে বিজয় হাজারে ট্রফি। শুক্রবারই সেমিফাইনালে বাংলার মুখোমুখি হওয়ার কথা ছিল ঝাড়খণ্ডের। নিজের রাজ্য দলকে সেমিফাইনাল পর্যন্ত তুলে এনেছেন ধোনি। সেমিফাইনালে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ছিল ক্রিকেট মহল। ক্রিকেটাররা সুরক্ষিত থাকলেও তাঁরা নিজেদের সরঞ্জাম বের করতে পারেননি। সেগুলি পুড়ে গিয়েছে। সেই কারণে বিজয় হাজারে ট্রফির সেমিফাইনাল পিছিয়ে দেওয়া হল। খেলা হবে শনিবার।

Previous post সারদায় ফের সক্রিয় হবে সিবিআই!‌
Next post নিঃশব্দে পেরিয়ে গেল তিরিশ বছর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *