সব পথ এসে মিশে যাচ্ছে ব্রিগেডে

বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ ছুটির দিনে যেন জনজোয়ার। সকাল থেকেই কলকাতার রাস্তা যেন অবরুদ্ধ। শিয়ালদা, হাওড়া থেকে আসছে লম্বা মিছিল। শূন্যে মুষ্ঠিবদ্ধ হাত। আর সেই চেনা স্লোগান। কলকাতার সব পথ আজ যেন ব্রিগেডমুখী।

কাল থেকেই শুরু হচ্ছে সিপিএমের রাজ্য সম্মেলন। তার আগে প্রকাশ্য সভা। কাল রাত থেকেই লোকজনের আসা যাওয়া শুরু হয়ে গেছে। উত্তরবঙ্গের নানা জেলা থেকে হাজার হাজার কর্মী সমর্থকরা আগেরদিনই চলে এসেছেন। সকালের ট্রেগুলিতেও ভিড় ছিল প্রচুর। দক্ষিণ বঙ্গ থেকে আসা ট্রেনগুলিতেও জায়গা নেই। আশেপাশের সব জেলা থেকেই আসছে বাস।

brigade2
ছুটির সকালে যেন উৎসবের পরিবেশ। কাতারে কাতের মানুষ। দুপুর একটা নাগাদ শুরু হবে সভার কাজ। শুরুতে গণসঙ্গীত। প্রকাশ কারাতের পাশাপাশি এবার বক্তব্য রাখবেন সীতারাম ইয়েচুরিও। সভার সভাপতিত্ব করবেন বুদ্ধদেব ভট্টাচার্য। এছাড়াও বক্তার তালিকায় আছেন রেখা গোস্বামী, মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র, বিমান বসু। বাম নেতাদের দাবি, অন্তত দশ লক্ষ মানুষ আসবেন এই সভায়।

Previous post অনামী “তিন কন্যা”
Next post ব্রিগেডের জনজোয়ারে ঘুরে দাঁড়ানোর বার্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *