শতাব্দীর সেরা শচীন!

বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ শতাব্দীর সেরা ক্রিকেটার হলেন শচীন তেন্ডুলকার। ক্রিকেট অস্ট্রেলিয়ার চালানো এক সমীক্ষায় উঠে এল এমনই তথ্য। ২০০০ সালের পর থেকে যাঁরা ক্রিকেট খেলছেন, এমন ক্রিকেটারদেরই রাখা হয়েছিল এই তালিকায়। প্রথমে একশো জন ক্রিকেটারের তালিকা তৈরি করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তাঁদের উপরেই হয়েছিল ভোটাভুটি।

sachin

দেখা গেল, ২৩ শতাংশ ভোট পেয়েছেন শচীন তেন্ডুলকার। তাঁর ঠিক পেছনেই আছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। তিনি পেয়েছেন ১৪ শতাংশ ভোট। তিন নম্বরে আছেন অ্যাডাম গিলক্রিস্ট।

প্রথম দশের মধ্যে একমাত্র ভারতীয় শচীন। অস্ট্রেলিয়ার চারজন, দক্ষিণ আফ্রিকার তিনজন, শ্রীলঙ্কার দুজন প্রথম দশে জায়গা পেয়েছেন। এক থেকে দশে যাঁরা আছেন, তাঁরা হলেনঃ শচীন তেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, অ্যাডাম গিলক্রিস্ট, এবি ডিভিলিয়ার্স, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রাথ, মুরলি থরন, ডেল স্টেন।

 

Previous post ঘন্টুদা’র যোগোবাণী
Next post রাষ্ট্রপুঞ্জের প্রদর্শনীতে সত্যজিৎ রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *