বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ কথায় কথায় শোনা যায়, মোহনবাগান জাতীয় ক্লাব। সত্যিই কি এর কোনও ভিত্তি আছে ? এই স্বীকৃতি কে দিয়েছেন ? কবে দিয়েছেন ? এই নিয়ে ময়দানে নানা জল্পনা। মোহনবাগানিরা যখন জাতীয় ক্লাব বলে নিজেদের গর্বিত ভাবেন, তখন এই প্রশ্নগুলো ছুঁড়ে দেন ইস্টবেঙ্গলিরা।
সম্প্রতি একটি আর টি আইকে ঘিরে উত্তাল ময়দান। এক লাল হলুদ সমর্থক তথ্যের অধিকার আইনে ক্রীড়ামন্ত্রকের কাছে জানতে চান, মোহনবাগান কি সত্যিই জাতীয় ক্লাব ? যদি হয়ে থাকে, কে কবে এই স্বীকৃতি দিয়েছেন ?
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার দেশের কোনও ক্লাবকে এই স্বীকৃতি দেয়নি।
এই চিঠি পাওয়ার পর তার কপি হাতে হাতে ঘুরছে। লাল হলুদ কর্তারা মোক্ষম এই অস্ত্র হাতে পেয়েছেন। আরও জেরক্স হচ্ছে। ছড়িয়ে পড়ছে। এখন মোহনবাগান সমর্থকরা কোন চিঠি ছড়িয়ে দেন, সেটাই দেখার।

