বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ তাঁর নাম সুজেট জর্ডান। অনেকেই হয়ত নামটা ভুলে গেছেন। ভুলিয়ে দিয়েছে আমাদের মিডিয়া। বারবার বলা হয়েছে, পার্ক স্ট্রিট ধর্ষণ কান্ডে নির্যাতিতা। সেই সুজেট চলে গেলেন চিরদিনের মতো।
কয়েকদিন ধরেই ভুগছিলেন ম্যানেঞ্জিও এনকেফেলাইটিসে। ভর্তি করা হয়েছিল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। বৃহস্পতিবার থেকে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। চিকিৎসকদের দাবি, মাল্টি অর্গান ফেলিওর হয়ে গিয়েছিল। এমনকি মস্তিষ্কও বিকল হয়ে আসছিল।
শুক্রবার ভোরে থেমে গেল সব স্পন্দন। চিরতরে হারিয়ে গেলেন সুজেট। থেকে গেল তাঁর প্রতিবাদ।

