বিচার পেলেন সুজেট, সাজা ঘোষণা কাল

বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ তিনি আজ নেই। কিন্তু তাঁর দেওয়া বয়ানই সর্বোচ্চ গুরুত্ব পেল আদালতে। তিন বছর পর বিচার পেলেন সুজেট।
পার্ক স্ট্রীটের গণধর্ষণ একসময় রাজ্য রাজনীতির শিরোনামে উঠে এসেছিল। শুরুতে অস্বীকার করেছিলেন মুখ্যমন্ত্রী। পরে দময়ন্তী সেন অভিযুক্তদের গ্রেপ্তার করেন, এবং জানান, সত্যিই ধর্ষণের ঘটনা ঘটেছিল। ফলস্বরূপ, তাঁকে বদলি হতে হয়েছিল।

suzzate2

নগর দায়রা আদালতে তারই বিচার ছিল বৃহস্পতিবার। অভিযুক্ত তিনজনকেই দোষী সাব্যস্ত করেন বিচারক। তবে তাঁদের কী শাস্তি হবে, তা জানা যাবে শুক্রবার দুপুরে।
বিচার উপলক্ষ্যে টানটান উত্তেজনা ছিল আদালত চত্বরে। বিচারক শুরুতেই জানিয়ে দেন, এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীরাই শুধু থাকুন। বাকিদের বের করে দেওয়া হয়। রুদ্ধদ্বার কক্ষেই চলে বিচারপ্রক্রিয়া। দুপুর নাগাদ বিচারপতি তাঁর রা্য় দিলেন। সুমিত বাজাজ, রুমান শেখ, নাসির খান- এই তিনজনকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। তাঁরা অপরাধী, আদালত তা সাফ জানিয়ে দিল। সেইসঙ্গে দুই অধরা অভিযুক্তকেও (কাদির খান, মহম্মদ আলি) দোষী সাব্যস্ত করা হয়েছে। বিচারক বলেন, বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত। তবে নির্যাতিতা সুজেটের বয়ানকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আগামীকাল শাস্তি ঘোষণা।

Previous post মণিমহেশঃ এক অজানা দিগন্ত
Next post কে এই দিলীপ ঘোষ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *