বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ নেতাজি বিতর্কের মাঝেই নতুন বিতর্ক। নেহরু সরকার নজরদারি চালিয়েছিল ভগৎ সিংয়ের পরিবারের উপরেও। এমনই অভিযোগ করলেন ভগৎ সিংয়ের ভাইপো অভয় সিং সান্ধু।
নেতাজি ফিরে আসতে পারেন, এমন একটা আশঙ্কা থাকতেও পারে। কিন্তু ভগৎ সিংয়ের তো জনসমক্ষে ফাঁসি হয়েছিল। তাঁর তো ফিরে আসার সম্ভাবনা নেই। তাহলে তাঁর পরিবারের উপর নজরদারি করা হয়েছিল কেন ? অভয় সিংয়ের দাবি, ‘আমাদের পরিবারের সঙ্গে কাদের যোগাযোগ আছে, তা বোধ হয় সরকার জানতে চাইছিল। স্বাধীনতার আগে তো নজরদারি ছিলই, স্বাধীনতার পরেও তা বন্ধ হয়নি। দিনের পর দিন টেলিফোনে আড়ি পাতা হয়েছে। পুলিশ সূত্রেই পরে জানতে পেরেছি।’

