বেঙ্গল টাইমস প্রতিবেদনঃ পাসপোর্টের জন্য আর তেমন হয়রানির শিকার হতে হবে না। মাত্র দশদিনেই আপনার হাতে এসে যাবে পাসপোর্ট। পুলিশ ভেরিফিকেশন হবে তার পর।

পাসপোর্ট করাতে গিয়ে অনেককেই নানা ভোগান্তির মধ্যে পড়তে হয়। পুলিশ ভেরিফিকেশনে অনেক সময় চলে যায়। এবার থেকে আবেদন করার তিনদিনের মধ্যেই ডেকে পাঠানো হবে আবেদনকারীকে। তাঁকে মুচলেকা দিতে হবে, তাঁর নামে আদালতে কোনও মামলা নেই। অনলাইনে আবেদন করলে জমা দিতে হবে আধার কার্ড। দশদিনের মধ্যে তাঁর ঠিকানায় পাসপোর্ট পৌঁছে যাবে।
তারপর শুরু হবে পুলিশ ভেরিফিকেশনের প্রক্রিয়া। যদি দেখা যায়, আবেদনকারী ভুল তথ্য দিয়েছেন, তাহলে সেই পাসপোর্ট বাজেয়াপ্ত করা হবে।
